কখনো ভেবেছো, যদি পাই এক অন্য জীবন,
যেখানে নেই হিসাব-নিকাশ, নেই কোনো বাঁধন?
যেখানে ভোরের আলো জাগায় মুক্তির গান,
নেই কোনো ব্যথার গল্প, নেই অভিমান।
সেখানে নদী গায় আপন সুরে,
হাওয়া বয়ে যায় গন্ধ মাখা নূরে,
নীল আকাশের বিশাল কোলে,
মেঘেরা ভাসে শঙ্খের রোলে।
সেই জীবনে থাকবো কি আমি?
থাকবি কি তুই, পাশে চিরদিন?
নাকি সেও হবে এক স্বপ্নের ঘর,
যেখানে থাকি, অথচ নেই আমি আর?
Comments
Post a Comment