এ যেন এক অপ্রকাশিত গল্প,
অপূর্ণ, অসমাপ্ত, খোঁজ অজানা,
একটি পৃষ্ঠা, যা পড়া হয়নি
মনের মধ্যে জমে থাকা অভিমান।
যতই চেষ্টা করি শেষ করার,
ততই যেন নতুন বাঁধা আসে,
একটু একটু করে হারিয়ে যায়
প্রেম, বিশ্বাস, আর সমস্ত আশা।
কখনো স্বপ্নের পিছুটান,
কখনো অতীতের বেদনা,
অপুর্ণ অধ্যায় হয়ে থাকে
হৃদয়ের অন্ধকার কক্ষে।
তবুও একদিন হয়তো,
এই অধ্যায় শেষ হবে—
নতুন পাতায়, নতুন জীবনে,
বাঁধনহীন, মুক্তি হবে ধরা।
Comments
Post a Comment